Main Menu

সিলেটে বিএনপির বিক্ষোভ সমাবেশ শনিবার

বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলায় নাজিম উদ্দিন রোডের পুরাতন কারাগারে আদালত স্থাপনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শনিবার বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এছাড়া খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে আগামী ১০ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানবন্ধন অনুষ্ঠিত হবে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

শনিবারের সমাবেশ ও সোমবারের মানবন্ধনে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সিলেটবাসীকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক।

Share





Related News

Comments are Closed