Main Menu

মুন্সিগঞ্জে ২০০ পিস স্বর্ণের বারসহ আটক ৫

বৈশাখী নিউজ ডেস্ক: মুন্সিগঞ্জের দোহার থেকে ২০০ পিস স্বর্ণের বারসহ ৫ চোরাকারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

র‌্যাব সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ নারায়ণগঞ্জের আদমজীনগর ক্যাম্পের কমান্ডার মেজর আশিক বিল্লাহ ও মুন্সীগঞ্জের বালাশুর ক্যাম্প কমান্ডার এএসপি মুহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল দোহারের মৈনটঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সিএনজি করে মৈনটঘাটে আসা পাঁচ যাত্রীকে আটক করে র‌্যাব। পরে তাদের দেহ ও ব্যাগ তল্লাশি করে ২০০ পিস স্বর্ণের বার এবং নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, শ্রীনগর উপজেলার শিবরামপুর গ্রামের আলেপ খাঁর ছেলে মো. মহসিন (৪৭), নবাবগঞ্জ উপজেলার গালিমপুর গ্রামের মো. শাহাজাদার ছেলে মো. ফিরোজ (৩৪) মদনখালী গ্রামের মৃত ইয়াকুব শেখের ছেলে মো. সিদ্দিক (৪৬), জামাত আলীর ছেলে মো. মিজান (৩৪) এবং মো. আমিনুল ইসলাম (৪০)।

র‌্যাব-১১ মুন্সীগঞ্জ বালাশুরের ক্যাম্প কমান্ডার এএসপি মুহিদুল ইসলাম বলেন, উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন হবে আনুমানিক ২৪ কেজি। আটককৃতরা কোনো চোরাচালান চক্রের সদস্য কিনা তা জানতে জিজ্ঞাসাবাদ শেষে তাদের থানায় হস্তান্তর করা হবে

Share





Related News

Comments are Closed