পাকিস্তানকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ঘাম ঝরানো জয় পেয়েছে বাংলাদেশ। দলের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেছেন ডিফেন্ডার তপু বর্মণ।
বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকে পাকিদের রক্ষণ দূর্গে একের পর এক আক্রমণ শাণাতে থাকে জামাল ভূঁইয়া বাহিনী। দারুণ কিছু সুযোগও তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি লাল-সবুজের জার্সিধারীরা।
শেষ পর্যন্ত গোলশূন্যই বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশের ফুটবলারদের ক্ষিপ্রতা আরও বাড়তে থাকে। উপর্যুপরি আক্রমণে টালমাটাল করে দেয় পাকিস্তানের রক্ষণভাগকে। তারপরও কাজের কাজটি হচ্ছিল না।
গ্যালারিভর্তি টাইগার সমর্থকরা একসময় হয়তো ধরেই নিয়েছিলেন- ম্যাচটি যাচ্ছে সমতার দিকে। কিন্তু না। তখনও যে মাঠে ছিলেন আগের ম্যাচের ত্রাতা তপু বর্মণ। আবারও দুঃসময়ে দলের ভীষণ প্রয়োজনে কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হলেন তপু।
ম্যাচের তখন ৮৫ মিনিট। মাঝমাঠ থেকে বাড়ানো বলটি বেরিয়ে যাচ্ছিল গোলপোস্টের বাইরে দিয়ে। ঠিক তখনই প্রতিপক্ষের ডি-বক্সের বাইরে থেকে দৌড়ে এসে বলে মাথায় ছোঁয়ালেন তপু। সঙ্গে সঙ্গে বল খুঁজে নিলো পাকিস্তানের জালের ঠিকানা। আর এক মুহূর্তে যেন ব্যাঘ্রের গর্জেনে কেঁপে উঠলো পুরো গ্যালারি। এ নিয়ে টানা দুই ম্যাচেই গোল করলেন তপু বর্মণ।
এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। একটি করে গোল করেছিলেন তপু বর্মন ও সুফিল।
উল্লেখ্য, দীর্ঘ পনেরো বছরের শিরোপা খরা। মাঝে ২০০৫ সালে ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে দ্বিতীয় শিরোপা হাতছাড়া হয়। তাই ২০০৩ সালের পর এবার আরও একবার সাফ চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলতে মরিয়া বাংলাদেশ। ২০০৯ সালে ঘরের মাটিতে সেমিফাইনালে হারের পর শেষ তিন আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। বাংলাদেশের সামনে চ্যালেঞ্জটা তাই এবার বড় হয়েই আসছে। জামাল ভূঁইয়া, তপু, সফিলরা সেই চ্যালেঞ্জটাকেই আপন করে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছেন শিরোপার দিকে।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed