জামিন পেলেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি নাসের
মৌলভীবাজার প্রতিনিধি: পুলিশ এসল্ট মামলায় জামিন পেয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে নাসের রহমান হাজির হয়ে আদালতে জামিনের আবেদন করেন। এসময় জেলা ও দায়রা জজ মো. আবু তাহের তার জামিন আবেদন মঞ্জুর করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবি ছিলেন পাবলিক প্রসিকিউটর এস এম আজাদুর রহমান।
আসামীপক্ষে মামলা পরিচালনা করেন প্রধান আইনজীবি এডভোকেট মামুনুর রশিদ, এডভোকেট আবেদ রাজা, মুজিবুর রহমান, আজিজুর রহমান, এডভোকেট মিজানুর রহমান।
উল্লেখ্য, এ মামলায় নাসের রহমান ৭ নং আসামী। মামলার চার্জশিটে মোট ১১৭ জন আসামীর মধ্যে ৮৮ জন জামিনে রয়েছেন এবং বাকীরা পলাতক রয়েছেন।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।Read More
হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ: ২ জনের ৩ বছরের কারাদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইRead More



Comments are Closed