Main Menu

ঢাকাকে বন্যার সতর্কবার্তা দিয়েছে দিল্লি

বৈশাখী নিউজ ডেস্ক: বন্যা, ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীতঅতি বৃষ্টির কারণে চীন সম্প্রতি ব্রহ্মপুত্র নদীতে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় বাংলাদেশে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে ঢাকাকে সতর্ক করেছে দিল্লি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ বিষয়ে বলেন, ‘তিব্বতে অতি বৃষ্টির কারণে স্যাংপো নদীতে পানি বেড়ে যাওয়ায় ব্রহ্মপুত্রে পানি ছেড়ে দিয়েছে চীন। এর ফলে ভাটির দেশগুলোতে এর প্রভাব পড়বে।’

ইতোমধ্যে ভারতের অরুণাচল ও আসাম প্রদেশকে উচ্চ সতর্ক অবস্থায় থাকার জন্য দেশটির কেন্দ্রীয় সরকার থেকে বলা হয়েছে। ভারতের এই দুই প্রদেশে বন্যা হলে এর পানি বাংলাদেশে আসার আশঙ্কা রয়েছে বলে তিনি জানান।

Share





Related News

Comments are Closed