গণভবনে শপথ নিলেন সিসিক মেয়র আরিফ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: টানা দ্বিতিয়বারের মতো সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহন করেছেন আরিফুল হক চৌধুরী। নবনির্বাচিত মেয়র আরিফকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর বেলা সোয়া ১১ টায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
এছাড়া সিলেট সিটির নির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
স্থানীয় সরকার সচিব ড. জাফর আহমেদ খানের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় রাজশাহী সিটি করপোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনও শপথগ্রহণ করেন।
দুই মেয়রকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কাউন্সিলররা শপথ নেন স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের কাছে।
গত ৩০ জুলাই রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে ৯২ হাজার ৫৯৮ ভোট পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হন। অন্যদিকে, রাজশাহী সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীকে এক লাখ ৬৬ হাজার ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।
গত ৩০ জুলাই অনুষ্ঠিত সিসিক নির্বাচনে ১৩৪ কেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে দু’টির ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। এদিন ১৩২ কেন্দ্রে আরিফুল হক চৌধুরী ৯০ হাজার ৪৯৬ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ৮৫ হাজার ৮৭০ ভোট পান। কিন্তু ভোটে কামরানের চেয়ে এগিয়ে থাকলেও স্থগিত কেন্দ্র দু’টির ভোটের চেয়ে ১৬১ ভোটে পিছিয়ে ছিলেন আরিফ।
গত ১১ আগস্ট স্থগিত দু’টি কেন্দ্রের পুনরায় নির্বাচন শেষে আরিফুল ৬ হাজার ১৯৬ ভোটে কামরানকে পেছনে ফেলে বিজয়ী হন। ১৩৪টি কেন্দ্রের ফলাফলে ৯২ হাজার ৫৯৩ ভোট পান আরিফুল। আর কামরান পেয়েছেন মোট ৮৬ হাজার ৩৯৭ ভোট। ঘোষিত ফলাফলে আরিফকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
এর আগে ২০১৩ সালের ২১ জুলাই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রথমবারের মতো সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়ে শপথবাক্য পাঠ করেন আরিফুল হক চৌধুরী।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed