ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে মামা-ভাগ্নে নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: গাইবান্ধার সাঘাটা উপজেলায় বালুবোঝাই একটি ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে মামা-ভাগ্নে।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা-ভরতখালী-সাঘাটা সড়কের ভরতখালী ইউনিয়নের চিথুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্লা ঘোষপাড়া গ্রামের গৌরাঙ্গ ঘোষের ছেলে সজিব চন্দ্র ঘোষ (২২) ও তার মামা বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামের সুনীল চন্দ্র ঘোষের ছেলে নোর উত্তম (২৫)।
ভরতখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোজাম্মেল হক ও নিহত সজিবের খালু পাপন চন্দ্র ঘোষ জানান, সজিব ও নোর উত্তম পেশায় বই ব্যবসায়ী। রংপুরের বড় দরগাহ এলাকায় তাদের দোকান আছে। সকালে সেখান থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। তাদের মোটরসাইকেলটি চিথুলিয়া এলাকায় পৌঁছালে বালুবোঝাই একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভাগ্নে সজিব চন্দ্র ঘোষ ও মামা নোর উত্তম মারা যান।
তিনি জানান, ঘটনার পরপরই ট্রাক্টর চালক ও তার সহযোগীরা পালিয়ে যায়।
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed