বিয়ানীবাজারে ছাত্রদল সভাপতি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়েজ আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে পৌরসভার কসবা গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান, ছাত্রদল নেতা ফয়েজ আহমদকে তার বাড়ি থেকে বিয়ানীবাজার থানা পুলিশ গ্রেপ্তার করেছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে গ্রেফতারের বিষয়টি পরে আনুষ্ঠানিক ভাবে সাংবাদিকদের জানানো হবে বলে জানান তিনি।
এদিকে উপজেলা ছাত্রদল সভাপতি ফয়েজকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা প্রতিবাদ জানান।
Related News
সিলেট সীমান্তে নিখোঁজ বিএসএফ সদস্যকে উদ্ধার করল বিজিবি
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের আসাম সীমান্তে নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বিএসএফ-এর এক সদস্যকেRead More
সিলেট সীমান্তে ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ ৮৪ হাজার টাকারRead More



Comments are Closed