Main Menu

সিলেটে উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে জন্মাষ্টমী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটে পালিত হচ্ছে সনাতন ধর্মের প্রাণপুরুষ ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উৎসব।

দিবসটি উপলক্ষ্যে আজ রোববার সকাল ১০টায় সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে নগরীর মির্জাজাঙ্গালস্থ শ্রী শ্রী মহাপ্রভু জিউর মন্দির মুনিপুরী রাজবাড়ী থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে গিয়ে শেষ হয়।

ভোভাযাত্রায় ভক্তরা ঢাক-ঢোল,শঙ্খ,কাসা-ঘণ্টা নিয়ে অংশ গ্রহণ করেন। উলু ধ্বনীর মাধ্যমে পুরো নগরী মুখরিত করে তোলেন।

সকাল ১০টায় শোভাযাত্রা উদ্ভোধন করেন সিলেট সিটি করর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় তিনি বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন মজবুত। কোনো অপশক্তিই এ সম্প্রীতিকে নষ্ট করতে পারেনি। দেশে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভোবে ধর্ম পালন করবে। এ সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে কাজ করতে হবে।

রজত কান্তি গুপ্তের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, উদযাপন পরিষদের আহ্বায়ক প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক শ্রী বিজিত কুমার দে ও সদস্য সচিব শ্রী নির্মল কুমার সিনহা।

Share





Related News

Comments are Closed