রংপুরে দুই বাসের মুখোমুখি সংষর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুর শহরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
রোববার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে সিওবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি।
রংপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ জানান, বগুড়া থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধাগামী বিআরটিসির একটি বাসের সঙ্গে ঠাকুরগাঁও থেকে রংপুরগামী একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস দুটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন বলে জানান সাইফুর।
আহত অন্যদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed