ছিনতাইয়ের শিকার বেতারের পরিচালক শাহ আলম
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে ছিনতাইয়ের শিকার হয়েছেন বাংলাদেশ বেতারের পরিচালক (বাণিজ্যিক) ড. মীর শাহ আলম। শনিবার রাত ৮টার দিকে নগরীর আম্বরখানা এলাকায় ছিনতাইয়ের শিকার হন তিনি। এসময় ছিনতাইকারীরা তার নগদ টাকাসহ সর্বস্ব ছিনিয়ে নিয়ে যায়।
বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্রের সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস বলেন, রাত ৮টার দিকে সিএনজিচালিত অটোরিকশাযোগে মীর শাহ আলম সুবিদবাজার থেকে আম্বরখানার দিকে যাচ্ছিলেন। আম্বরখানার কাছাকাছির আসার পর তাঁর অটোরিকশা থামিয়ে একদল ছিনতাইকারী নগদ টাকা, মোবাইল ফোন, চেক বইয়ের পাতা, সঞ্চয়পত্রের টাকা, মাস্টার কার্ড ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন মীর শাহ আলম।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed