ফেঞ্চুগঞ্জে মাছ শিকারে গিয়ে পানিতে ডুবে মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার চাম্পা খড়ি বিলে মাছ শিকার করতে গিয়ে আলাউদ্দিন মিয়া (৪২) নামের একজন বিলের পানিতে ডুবে মারা গেছেন।
শনিবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চাম্পা খড়ি বিলে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিনের বাড়ি ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নের রাজনপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মাছ শিকারের জন্য চাম্পা খড়ি বিলে যান আলাউদ্দিন মিয়া। এরপর থেকেই তাকে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পাওয়ায় স্থানীয়রা ধারণা করেন আলাউদ্দিন বিলের পানিতে তলিয়ে গেছেন।
পরে খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল কয়েক ঘন্টা প্রচেষ্টা চালিয়ে শনিবার (১ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. নাজমুল হক আলাউদ্দিন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed