শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি আজ
বৈশাখী নিউজ ডেস্ক : ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি আজ।
পূজা, আরাধনা, আনন্দ শোভাযাত্রার বর্ণাঢ্য আয়োজনে সিলেটসহ সারাদেশে চলছে শ্রীকৃষ্ণের আবাহন। শরণাগতদের পরিত্রাণ আর আর ঔদ্ধত্যদের সংহার করে পৃথিবীর স্থিতি রক্ষা, শান্তি আর সম্প্রীতিতে ভরিয়ে তোলার প্রার্থনা ভক্তদের।
পুণ্যতিথি মহাঅস্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। দুষ্টের দমন শিষ্টের পালন করলেও কখনো তিনি বংশীধারী মদনমোহন। জীবনের মর্মে যিনি শেখান মনুষ্যত্বের ধর্ম, কর্মে চেনান সত্যের প্রকাশ আবার সৃষ্টি স্থিতি প্রলয়ের যুগসন্ধিক্ষণ। যুগ যুগ ধরে তাই সত্য প্রেম আর সুন্দরের মধ্য দিয়েই সনাতন ধর্মাবলম্বীরা আবাহন করেন দ্বাপর যুগের অবতার শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণকে।
মঙ্গল আরোতির আলোকচ্ছটা, পদাবলী কীর্তনের সুর আর আনন্দ শোভাযাত্রায় কৃষ্ণ কৃষ্ণ নাম সংকীর্তনে মাতোয়ারা ভক্তরা।
পুণ্য তিথির এ আনন্দেযজ্ঞে রাজধানীতে দিনব্যাপী নানা আয়োজনে ভক্তদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।
দুঃখ-জরা-ব্যাধি থেকে মুক্ত হোক জীবন, শুদ্ধ হোক অন্তরাত্মা, অপার্থিব আনন্দলোকের মঙ্গলধ্বনিতে স্নাত হোক পৃথিবী এমনটাই প্রার্থনা ভক্তদের।
Related News
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিনRead More
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More



Comments are Closed