বিশ্বনাথে রাতে ৪টি স্থানে ককটেল বিস্ফোরণ
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের ৪টি স্থানে শনিবার রাত সাড়ে ৯টায় পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে আতংকের সৃষ্টি হয়েছে।
উপজেলা সদরের পুরান বাজারস্থ সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড, নতুন বাজারস্থ মাইক্রোবাস স্ট্যান্ডের সামন, রামপাশা রোডের আব্দুল খালিক কমিউনিটি সেন্টারের সামনে ও বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের আঙ্গারুখা ব্রিজ নামক স্থানে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও উপজেলা সদরের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে কিছুটা আতংক বিরাজ করে। ঘটনার পর উপজেলা সদরে পুলিশী টহল জোরদার করা হয়।
এদিকে, ককটেল বিস্ফোরণের প্রতিবাদে রাতেই তাৎক্ষণিক পৃথক প্রতিবাদ মিছিল ও সভা করেছে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আনোয়ারুজ্জামান চৌধুরী অনুসারী যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed