চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় ২ বাসযাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই উপজেলার রেলক্রসিং এলাকায় ট্রেনের সঙ্গে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
রোববার (২ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে বারইয়ারহাট রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার এসআই মোক্তার হোসেন জানান, ঢাকা থেকে খাগড়াছড়িগামী এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাস বারইয়ারহাট রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনটি ওই বাসে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।
এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় মুস্তাননগর হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর ওই রেললাইনটিতে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে বাসটি সরানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান এসআই মোক্তার।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed