Main Menu

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জিয়া পরিষদের মিছিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফা বলেছেন বেগম খালেদা জিয়াকে প্রতিহংসার সাজা দিয়ে সরকার এখন হতাশ হয়ে পড়েছে। তারা মনে করেছিল খালেদা জিয়াকে মিথ্যা সাজা দিলে বিএনপি দুর্বল হয়ে যাবে। কিন্তু বিএনপি এখন যে কোন সময়ের চেয়ে ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। কারাগারে বন্দি খালেদা জিয়া অধিক শক্তিশালী। খালেদা জিয়া একটি সামাজিক শক্তির নাম।
বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার জিয়া পরিষদ সিলেট আয়োজিত মিছিল পরবর্তী সভায় উপরোক্ত বক্তব্য রাখেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি নিজাম ইউ জায়গীরদার, সহ-সভাপতি অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, প্রভাষক জুবায়ের আহমদ জুবের, হেলাল আহমদ, রফিক উদ্দিন, সুজন আহমদ, আব্দুল মুকিত সুমেল, মাছুম আহমদ লস্কর, আব্দুস সাহিদ, আব্দুস সালাম, খালেদ আহমদ, জুয়েল আহমদ চৌধুরী, আব্দুর রকিব মুল্লা, দিলোয়ার হুসেন দিলু, রুকন আহমদ, কামরান আহমদ, লোকমান হোসেন, আলমগীর হোসেন প্রমুখ।
মিছিলটি পরে বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত সমাবেশে যোগদান করে।

Share





Related News

Comments are Closed