Main Menu

গাজীপুরে প্রাইভেটকারে আগুন

মাছুদ পারভেজ (গাজীপুর) সংবাদদাতাঃ গাজীপুরের মাস্টারবাড়ি এলাকায় একটি প্রাইভেটকারে আগুন লেগেছে। যান্ত্রিক ত্রুটির কারণে আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।

তবে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আধ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। এসময় প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শ্রীপুর উপজেলার জৈনা বাজার থেকে নিজের প্রাইভেটকার ড্রাইভিং করে জয়দেবপুর যাচ্ছিলেন ব্যবসায়ী মেহেদি হাসান। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে প্রাইভেটকারটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ি এলাকায় পৌঁছলে সেটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এক পর্যায়ে গাড়িটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আধ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে পুরো প্রাইভেটকারটি পুড়ে গেছে।

Share





Related News

Comments are Closed