ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা ব্রিজে ট্রাকের ধাক্কায় মোস্তাফিজুর রহমান সোহাগ (২৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত সোহাগ শান্তা মরিয়ম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিংয়ের শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার (৩১ আগস্ট) রাত ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু শুভ জানান, কেরানীগঞ্জ হাসনাবাদ থেকে বন্ধুদের সঙ্গে দেখা করে মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন সোহাগ। পোস্তগোলা ব্রিজের উপরে পৌঁছালে একটি ট্রাক সোহাগের মোটরসাইকেকে ধাক্কা দেয়। এতে সোহাগ মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্যামপুর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। কিন্তু চালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed