বিশ্বনাথে অগ্নিদগ্ধদের চিকিৎসায় রাগীব আলীর অনুদান
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথের অসহায় একটি পরিবারের অগ্নিদগ্ধ ৬ সদস্যের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শিল্পপতি ড. সৈয়দ রাগীব আলী।
বৃহস্পতিবার (৩০ আগষ্ট) সকালে অসহায় পরিবারের অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্য আহত ফারুক মিয়ার চাচাতো ভাই বারিক মিয়া ও ভগ্নিপতি আবরুজ আলীর হাতে অনুদানের নগদ ৫০ হাজার টাকা তুলে দেন ড. সৈয়দ রাগীব আলী ও তাঁর পুত্র সৈয়দ আব্দুল হাই। এসময় উপস্থিত ছিলেন- ছহিফাগঞ্জ এসডি মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রউফ।
উল্লেখ্য, প্রতিদিনের মতো মঙ্গলবার (২৮ আগষ্ট) রাতে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের রহিমপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ফারুক মিয়া ও তার পরিবারের সদস্যরা মশার কয়েল জ্বালিয়ে নিজ বসতঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে অসতর্কতাবশত কয়েলের আগুন থেকে ঘরের আসবাবপত্রে আগুনের সূত্রপাত ঘটে। একসময় আগুনের ধোঁয়ায় পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়।
এ সময় তারা ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে ঘরের চারদিকে ছড়িয়ে পড়া আগুনে পরিবারের ৭ জনের মধ্যে ৬ জন সদস্যই দগ্ধ হয়ে পড়েন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘরের দরজা ভেঙে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
অগ্নিদগ্ধরা হলেন ফারুক মিয়া (৫০), তার স্ত্রী চম্পা বেগম (৪৫), মেয়ে রিফা বেগম (১৮), ছেলে এমাদ উদ্দিন (১৪), ইমরান আহমদ (১২) ও নিজাম উদ্দিন (১০)। আহতদের মধ্যে চম্পা বেগম ও তার মেয়ে রিফা বেগমের অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। অন্যান্য আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
এদিকে, আহতদের স্বজনেরা জানিয়েছেন, হতভাগা এই পরিবারের অগ্নিদগ্ধ ৬ সদস্যের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তাই বিত্তবানদেরকে এই অসহায় পরিবারের সাহায্যে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তারা।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed