টঙ্গীর আবাসিক হোটেল থেকে ১১২ নারী-পুরুষ আটক
মাছুদ পারভেজ (গাজীপুুর) সংবাদদাতাঃ গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ১১২ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে।
অনৈতিক কার্যকলাপের দায়ে গতকাল বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। এ ঘটনায় টঙ্গী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
টঙ্গী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীতে বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ। এসময় ওই হোটেলগুলোতে অনৈতিক কার্যকলাপের দায়ে ১১২জন নারী-পুরুষকে আটক করা হয়। আটকদের মধ্যে ৫২ জন নারী ও ৬০ জন পুরুষ রয়েছে। সেসময় ওইসব হোটেলগুলো বন্ধ করে দেওয়া হয়।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed