Main Menu

সিলেটে গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেয়ার দাবি

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে গুমের শিকার ব্যক্তিদের স্মরনে আর্ন্তজাতিক দিবস পালিত হয়েছে। মানবাধিকার সংগঠন অধিকার সিলেটের উদ্যেগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি ও সমাবেশ। র‌্যালি পরবর্তী সমাবেশে বক্তারা গুমের শিকার ব্যক্তিদের স্মরণ করে বলেন, গুম হওয়া ব্যক্তিদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। অন্যথায় গুমের শিকার ব্যক্তিদের পরিবার পরিজন কখনও কী ফিরে পাবে তাদের স্বজনকে এই দুঃচিন্তার মধ্যে থাকেন। গুমের শিকার ব্যাক্তিদের সুরক্ষার জন্য আর্ন্তজাতিক কনভেনশনের চুক্তি অনুযায়ী সকল রাষ্ট্রের আইনগত বাধ্য বাধকতা মেনে চলতে হবে।

Manual1 Ad Code

মানবাধিকার সংগঠন অধিকার সিলেটের কো-অডিনেটর সাংবাদিক মো: মুহিবুর রহমানের সভাপতিত্বে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মখে র‌্যালি পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভপতি এডভোকেট এমাদ উল­াহ শহিদুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, গুম হওয়া ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের পিতা ডা. মঈন উদ্দিন আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও দৈনিক জালালাবাদের নিবার্হী সম্পাদক আব্দুল কাদের তাপাদার, সাবেক কোষাধক্ষ খালেদ আহমদ, বিশিষ্ট আইনজীবী মো: ফখরুল হক, এডভোকেট সৈয়দ কাওছার আহমদ। সমাবেশে অধিকারে ঘোষনা পত্র পাঠ করে মানবাধিকার কর্মী সোহেল ইবনে রাজা। র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন গুম হওয়া ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বোন তাহছিন শারমিন তামান্না, সিলেট প্রেসক্লাবের সাবেক ক্রিড়া ও সাংস্কৃতি সম্পাদক আব্দুল আহাদ, দিদার ইবনে তাহের লস্কর, মানবাধিকার কর্মী আব্দুল আলিম জুয়েল, কয়েছ আহমদ সাগর, সাংবাদিক দিগেন সিংহ, আমীন তাহমীদ, মাবাধিকার কর্মী আলী আহসান হাবিব, কাজী জসিম উদ্দিন, মো: শাহ আলম, মো: মিহাদুর রহমান, শহিদুল ইসলাম, ইসফাক আহমদ, নিয়ামূল ওহাব চৌধুরী, মো: আবদাল আহমদ, মো: রাব্বি আহমদ খান, মো: মাছুম আহমদ শামিম, মো: সজিব তামাদার ও ছাইফ উদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা সিলেটে গুম হওয়া হাবিবুর রহমান ইতেকার আহমদ মিনার ও জুনেদ আহমদ সহ গুম হওয়া ব্যক্তিদের তাদের পরিবারের কাছে পৌছে দেওয়ার আহববান জানান। ২০০৯ সালে পহেলা জানুয়ারি থেকে ২০১৮ সালের ৩১ জুলাই পর্যন্ত ৪শ ৩৫ জন গুমে শীকার হয়েছে বলে অধিকারের ঘোষনা পত্রে উেিল­খ করা হয়।

Manual8 Ad Code

সিলেট স্টেশন ক্লাবের প্রেসিডেন্ট এমাদ উল­াহ শহিদুল ইসলাম বলেন গুম হওয়ার ঘটনা বেদনাদায়ক। আমরা স্বাধীন দেশের নাগরিক হিসাবে আর গুম হওয়ার ঘটনা যাতে শুনতে না পাই। এ থেকে আমরা রেহাই পেতে হবে। সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী বলেছেন সিলেটে অনেকেই গুমে শিকার হয়েছে। তাদের পরিবার পরিজন স্বজনকে ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন। ডা. মঈন উদ্দিন আহমদ বলেন দীর্ঘ দিন ধরে আমার পুত্র দিনার নিখোঁজ রয়েছে। আমরা স্বধীন দেশের নাগরিক হিসাবে দিনার সহ গুম হওয়া ব্যক্তিদের খুজে বের করার দাবি জানাচ্ছি। সভাপতির বক্তব্যে সাংবাদিক মো: মুহিবুর রহমান গুমের শিকার ব্যক্তিদের স্মরণ করে বলেন আমরা গুম হওয়া ব্যাক্তিদের খোঁজে বের করে তাদের পরিবারের কাছে ফিরে দেওয়ার দাবি জানাচ্ছি।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code