Main Menu

সুনামগঞ্জে বাসের চাপায় বিদ্যুৎ কর্মচারী নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গাজীনগর এলাকায় একটি যাত্রীবাহি বাসের চাপায় পিষ্ট হয়ে দিরাই বিদ্যুৎ অফিসের এক লাইনম্যান নিহত হয়েছেন। তার নাম রাহেল আহমদ (৩০)। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের বগুলারাকাড়া গ্রামের মৃত আলমাছ আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় মোটর সাইকেলযোগে ঐ লাইনম্যান দিরাই বিদ্যুৎ অফিসে যাওয়ার পথে দিরাই-মদনপুর সড়কের গাজীনগর এলাকায় দিরাই থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে মোটর সাইকেলকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে বগুলারাকাড়া গ্রামের স্থানীয় জনতা নোয়াখালী বাজারে বাসটি আটক করে ব্যাপক ভাংচুর চালালেও ঘাতক চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এদিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোঃ ইফতেখার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed