Main Menu

ফাঁসি’র অভিনয়ে প্রাণ গেল শিশুর

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর কদমতলীর মেরাজ নগরের একটি বাসায় ফাঁসির অভিনয় করতে গিয়ে গলায় ফাঁস লেগে জেসমিন আক্তার (৭) নামের এক শিশু মারা গেছে।

মঙ্গলবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে জেসমিনকে মৃত ঘোষণা করেন।

মৃত জেসমিন খাগড়াছড়ি সদর উপজেলার গাজিপাড়া গ্রামের আ. জব্বারের মেয়ে। বর্তমানে কদমতলি মেরাজ নগরে নানা সাইজ উদ্দিনের বাসায় থাকতো সে। নানা সাইজ উদ্দিন জানান, জেসমিনের বাবা আ. জব্বার গত ২০/২৫দিন ধরে একটি মামলায় জেল হাজতে আছেন। তারপর থেকে তার মেয়ে হাসি আক্তার নিজের দুই মেয়েকে নিয়ে ঢাকায় চলে আসে।

তিনি আরও জানান, সন্ধ্যায় জেসমিনের মা ছোট মেয়েকে নিয়ে বাসার বাইরে ছিল। দ্বিতীয় তলার একটি কক্ষে জেসমিন পর্দা বাধার ফিতা দিয়ে একাই খেলছিল। হঠাৎ ফিতা গলায় পেচিয়ে অচেতন হয়ে যায়। পরে দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। দুই বোনের মধ্যে জেসমিন ছিল বড়।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ বাবুল মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

Share





Related News

Comments are Closed