প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেটে বিএনপির ২দিনের কর্মসূচী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেট জেলা বিএনপির দুই দিনের কর্মসূচী ঘোষণা করেছে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়ছল এ কর্মসূচী ঘোষণা করেন।
উক্ত কর্মসূচীর মধ্যে রয়েছে ৩১শে আগস্ট শুক্রবার বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং ১লা সেপ্টেম্বর শনিবার বিকেল ৩টায় নগরীর দরগাহ গেইটস্থ মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উক্ত উভয় কর্মসূচী সফলের লক্ষে সিলেট জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়ছল।
এদিকে অপর এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা ও পৌর শাখা সমূহের নেতৃবৃন্দকে বিএনপির ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের নির্দেশ প্রদান করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়ছল।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed