সিলেটে দুর্বৃক্তদের ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মিরাবাজারের আগপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত সুইডেন প্রবাসী মুহিবুর রহমান (৬৫) মারা গেছেন। বুধবার ঈদুল আযহার দিবাগত রাত ৩টার দিকে রাজধানী ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কাতিয়া এলাকার অইলতলি গ্রামের মৃত আইন উদ্দিনের পুত্র।
নিহতের পারিবারিক সূত্র ও স্থানীয়সূত্র জানিয়েছে, আগপাড়া ১২৪ নম্বর বাসাটির মালিক মুহিবুর রহমান স্বপরিবারে সুইডেনে থাকেন। প্রায় ২ মাসপূর্বে তিনি একা দেশে ফিরেন। গত ১৯ আগস্ট রাত ১০টার দিকে তিনি বাসা থেকে বের হন।
এসময় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তারা তার মাথা ও ঘাড়ে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহতাবস্থায় স্থানীয় লোকজন মুহিবুর রহমানকে সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হামলার ঘটনায় গত ২১ আগস্ট কোতোয়ালি থানায় একটি অভিযোগ করেছিলেন মুহিবুর রহমানের আত্মীয় জোবায়ের। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ।
এদিকে মৃত্যুর সংবাদ পেয়ে নিহতের স্ত্রী ও সন্তানরা দেশে ছুটে এসেছেন। পারিবারিকসূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
কতোয়ালী থানার ওসি মোশররফ হোসেন জানান, ঘটনার দিন রাতেই মামলা দায়ের করা হয়। তখন প্রবাসী আহত ছিলেন। নিকটাত্মীয় কেউ দেশে না থাকায় এ বিষয় নিয়ে এগোনো যাচ্ছিলো না। তার স্বজনরা দেশে এসেছেন। তাদের সাথে কথা বলে বিস্তারিত পাওয়া যাবে। ওসি বলেন, এটা পরিকল্পিত হত্যাকান্ড সে ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। কারা জড়িত সনাক্ত করার চেষ্টা চলছে।
১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল জানান, শুরুর দিকে মনে হয়েছিলো ছিনতাইর ঘটনা ঘটতে পারে, তবে যত সময় যাচ্ছে তা ভিন্নরূপ ধারণ করছে। পুলিশ তদন্ত করলে, স্বজনদের সাথে কথা বললে মূল ঘটনা বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। কাউন্সিলর জানান, নিহতের স্বজনরা দেশে আসার পর শুক্রবার বাদ জুমা হযরত শাহজালাল (রহ:) এর মাজার মসজিদে জানাজা শেষে পার্শ্ববর্তী কবরস্থানে প্রবাসী মুহিবুর রহমানকে দাফন করা হয়েছে।
Related News
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More



Comments are Closed