হার্ডড্রাইভ নষ্টের কিছু লক্ষণ
তথ্য প্রযুক্তি ডেস্ক : কম্পিউটারে তথ্য ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ একটি যন্ত্রাংশ হার্ডড্রাইভ। যে কোন ইলেকট্রনিক্স যন্ত্রের মতই ডিভাইসটির আয়ুষ্কাল থাকে। তবে আয়ুর বিষয়টি তাপমাত্রার ওঠানামা, আর্দ্রতা ও নানা বাহ্যিক অবস্থার ওপরেও নির্ভর করে।
নির্দিষ্ট সময় ব্যবহারের পরে হার্ডড্রাইভ নষ্ট হয়ে যায়। তাই আগে থেকে সচেতন থাকতে হবে ডিভাইসটি নষ্ট হয়ে যেন গুরুত্বপূর্ণ ফাইল হারিয়ে না যায়। হার্ডড্রাইভ নষ্টের কিছু লক্ষণ তুলে ধরা হলো।
হার্ডড্রাইভ থেকে যদি একই শব্দ বারবার শোনা যায় বা কোনো কিছু গুঁড়ো করার মতো শব্দ আসতে থাকে তবে হার্ডড্রাইভ প্রায় শেষের পথে। বারবার শব্দ আসার বিষয়টিকে ‘ক্লিক অব ডেথ’ বলা হয়। কোনো কিছু রাইট করতে বা এরর ঠিক করার প্রক্রিয়ার সময় এ শব্দ তৈরি হয়।
কম্পিউটার কোন সফটওয়্যার বা ফোল্ডার খোলার সময় তুলনামূলক ভাবে গতি কম হলে কিংবা হ্যাং করলে। এছাড়া ‘ব্লু স্ক্রিন অব ডেথ’ দেখালে বুঝতে হবে হার্ডড্রাইভের আয়ু শেষের পথে। এ ধরনের সমস্যা হয়তো সব সময় দেখবেন না, কিন্তু উইন্ডোজ সেফ মোড বা নতুন করে ইনস্টলেশন দেওয়ার সময় যদি এ ধরনের সমস্যা দেখেন তবে বুঝবেন হার্ডড্রাইভ ঠিকমতো কাজ করছে না।
অনেক সময় কোন ফাইল না খোলা এবং কোনো কারণ ছাড়াই ফাইল গায়েব হয়ে যাওয়া বা ফাইল করাপ্ট হয়ে যাওয়া হার্ডড্রাইভ নষ্টের পূর্ব লক্ষণ। যদি খুব বেশি ব্যাড সেক্টর দেখতে পান তবে বুঝবেন হার্ডড্রাইভের অবস্থা শোচনীয়। ব্যাড সেক্টর হচ্ছে হার্ডড্রাইভের ত্রুটিপূর্ণ এলাকা, যে এলাকাগুলো ডাটা রিড বা রাইট করার অনুরোধ পেলেও সাড়া দেয় না।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed