কলকাতায় বন্ধ রয়েছে মেগাসিরিয়ালের শুটিং
বিনোদন ডেস্ক: প্রোডাকশন হাউজগুলো বকেয়া পরিশোধ না করায় কঠোর আন্দোলন শুরু করেছে পশ্চিমবঙ্গের টিভি নাটকের সঙ্গে যুক্ত অভিনয়শিল্পী ও টেকনিশিয়ানদের সংগঠনগুলো। দাবির মুখে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত কয়েকটি ধারাবাহিকের শুটিং ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে।
এরমধ্যে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে সংগঠনগুলো। বকেয়া পরিশোধ না করা পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এ অবস্থায় ধর্মঘট নিয়মিত হলে খুব শিগগিরিই জি বাংলা, স্টার জলসাসহ বাংলা টিভি চ্যানেলের ধারাবাহিক নাটকগুলোর প্রচার বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
গত ২০ আগস্ট পশ্চিমবঙ্গে টেকনিশিয়ান স্টুডিওতে ধর্মঘটের বিষয়ে সংবাদ সম্মেলন করেছে টেকনিশিয়ান ফেডারেশন এবং আর্টিস্ট ফোরামের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন- প্রসেনজিত চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, অরিন্দম গঙ্গোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, স্বরূপ বিশ্বাস প্রমুখ।
এসময় প্রসেনজিৎ বলেন, ‘টেকনিশিয়ানদের অনেক টাকা বকেয়া রয়েছে। ফেডারেশন এবং আর্টিস্ট ফোরাম গত ৭ জুলাই একটি চুক্তিপত্রে আমরা সই করি। যেখানে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার কথা ছিল। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে আমরা অনুরোধ করেছিলাম কাজটা শুরু হোক। কিন্তু পরে অনেকে বলেছেন আমরা ওই চুক্তি মানি না। সেই সময় তো তারা বলতে পারতেন।
আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে অরিন্দম গঙ্গোপাধ্যায় বলেন, বেশ কিছু প্রযোজক শিল্পীর ন্যায্য পাওনা কেটে সেটি পরে জমা করছেন না।
স্বরূপ বিশ্বাস বলেন, ফেডারেশন এবং আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে অনুরোধ করছি বকেয়া টাকা পরিশোধ করা হোক। শুটিং বন্ধ হয়ে গেলে কোটি কোটি দর্শক হারাতে হবে।
বকেয়া পারিশ্রমিকের দাবিতে গত ১৮ আগস্ট থেকেই টালিগঞ্জে বেশ কয়েকটি জনপ্রিয় বাংলা ধারাবাহিকের শুটিং বন্ধ রয়েছে। অনির্দিষ্টকালীন এই ধর্মঘটের সমাধানের জন্য ১৯ আগস্ট আর্টিস্ট ফোরামের সদস্যরা এবং প্রযোজকদের একাংশ বৈঠকও করেন। তাতেও কোনো সমাধান বের হয়ে আসেনি। গত ২০ আগস্ট সাংবাদিক সম্মেলনের পরে এখন পর্যন্ত অচলাবস্থা কাটেনি। ফলে ধারাবাহিকের সম্প্রচার এখন প্রায় বন্ধের মুখে।
এদিকে, আজ বৃহস্পতিবার সকালে রাজ্য তথ্য-সংস্কৃতি দপ্তর থেকে দুই পক্ষকে নিয়ে বৈঠক ডাকা হয়। টালিগঞ্জের টেকনিশিয়ানস স্টুডিওতে এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাও বাতিল হয়েছে।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed