বগুড়ায় নিজ বাড়িতে প্রবাসীর স্ত্রী-কন্যা খুন
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ায় নিজ বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সৌদি প্রবাসীর স্ত্রী ও মেয়ে।
সোমবার (২০ আগস্ট) রাতে তাদের হত্যা করে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে তাদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হল- মা রুবি বেগম (২৪) ও মেয়ে সোমাইয়া (৭)। নিহতরা শহরের বড়গোলা টিনপট্টি এলাকার ইউসুফ আলীর স্ত্রী ও মেয়ে।
বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সনাতন চক্রবর্ত্তী জানান, সোমবার রাতে শোবার ঘরে দুর্বৃত্তরা প্রবেশ করে স্ত্রীকে গলায় কাঁচি ও মেয়েকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে। পরে মৃতদেহ রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে খবর পেয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের কোনো রহস্য পরিষ্কার করে বলা যাচ্ছে না। তবে আর্থিক বিষয়, পরকীয়া অথবা পূর্ব শক্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed