সিলেটে কখন কোথায় ঈদের জামাত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামীকাল বুধবার পালিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। ইতোমধ্যে সিলেট নগরী ও শহরতলির বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে নির্ধারিত হয়েছে ঈদের জামাতের সময়সূচি।
সিলেটে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিতব্য ঈদ জামাতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন। জামাতের পূর্বে বয়ান পেশ করবেন করবেন শায়খে বরুণা মুফতি মাওলানা রশিদুর রহমান ফারুক।
সিলেটের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে সকাল ৮ টায়।
নগরীর চৌহাট্টাস্থ সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে সকাল পৌনে ৮ টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে।
নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে প্রতিবারের ন্যায় এবারও তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টা, ৮টা ও ৯টায় এসব জামাত অনুষ্টিত হবে।
এছাড়া সিলেট কোর্ট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়। মাছিমপুরস্থ শেখ মৌলভী ওয়াকফ স্টেট জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়। পশ্চিম পীরমহল্লা এলাকার গৌসুল উলূম জামেয়া ইসলামিয়া মাদরাসায় সকাল পৌণে ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
অন্যদিকে দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহে ঈদুল আযহার দুইটি জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে ১ম জামাত সকাল ৭ টায় এবং ২য় জামাত সকাল ৮ টায়।
হযরত শাহপরাণ (রহ.) মাজার মসজিদে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায়।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed