গ্রেনেড হামলায় নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: একুশ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২১ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে স্থাপিত শহীদ বেদিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় এক মিনিট নীরবতা পালন করেন তিনি।
এ সময় সরকারের মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে নিহতদের আত্মার শান্তি ও মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলা করেছিল জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী (হুজি)।
এ ঘটনায় আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী নিহত হন। পাঁচ শতাধিক নেতাকর্মী আহত হন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও তার শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়।
Related News
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More



Comments are Closed