গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ কিশোরীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কোনাবাড়ী নতুন বাজার এলাকায় সোমবার দুপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই কিশোরীর মৃত্যু হয়েছে।
নিহতরা হচ্ছে- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকার সেলিম রানার মেয়ে সাদিয়া নাজনীন মীম (১৫) এবং তাদের বাড়ির কাজের মেয়ে সানজিদা (১২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নতুনবাজার এলাকায় টাঙ্গাইলগামী দু’টি কাভার্ড ভ্যান অভারটেক করার সময় একটি যাত্রীবাহী রিকশা-ভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রিকশা-ভ্যানে থাকা মীম ও সানজিদাসহ পাঁচজন সড়কে ছিটকে পড়ে। এসময় মীম ও সানজিদা ঘটনাস্থলেই মারা যায়। আহত হওয়া আরও তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সালনা হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed