সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলসে পল্লী বিদ্যুতের খুঁটিতে ট্রান্সফরমার বদলানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহমুদুল হাসান (২৬) নামের পল্লী বিদ্যুতের একজন লাইনম্যান মারা গেছেন।
সোমবার (২০ আগস্ট) বিকেলের দিকে উপজেলার জয়কলস তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রাসেন্দ্র কুমার দাশের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল হাসান শেরপুর সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আবদুল হাকিমের ছেলে। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা অভিযোগ কেন্দ্রের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুলে পড়ার পর সহকর্মীরা তাকে নামিয়ে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রাসেন্দ্র কুমার দাশের বাড়ির ট্রান্সফরমার রোববার (১৯ আগস্ট) বিকালে নষ্ট হয়ে যায়। এই নষ্ট হওয়া ট্রান্সফরমার পরিবর্তন করতে খুঁটিতে উঠেন মাহবুব। বেল্ট বাধার পর ট্রান্সফরমারে হাত দিতেই বৈদ্যুতিক লাইন সচল থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সাথে সাথেই বেল্টের সাথে ঝুলে পড়েন। সহকর্মীরা নিচ থেকে উপরে উঠে অচেতন অবস্থায় নামিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যপারে সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম অখিল কুমার সাহা বলেন, সত্যি ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কেনো এমন হলো এখনো কোনো কারণ জানা যায়নি। এই ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে তাৎক্ষণিকভাবেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed