বাস-অটোরিক্সা সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: গাইবান্ধায় পলাশ বাড়ীতে বেপরোয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজির চালকসহ ৪ জন নিহত ও ২জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২০ আগস্ট) বিকেল ৫টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশ বাড়ী উপজেলা শহরের অদূরে মহেশখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার উদয়সাগর গ্রামের আব্দুল হান্নান (৩০) ও তার ছেলে আব্দুর রহমান (০৮)। তবে বাকী দু’জনের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা জেনিন পরিবহন নামের যাত্রীবাহী বাসটি সিরাজগঞ্জ যাচ্ছিল। বেপরোয়া বাসটি মহেশখালি এলাকায় পৌঁছালে একটি সিএনজিকে ধাক্কা দিলে। এ সময় সিএনজি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।এ সময় ঘটনাস্থলেই সিএনজির চালকসহ তিনজন নিহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরো একজন মারা যান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান বলেন, চালক বেপরোয়া গতিতে ওভারটেক করার সময় সিএনজিকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে নিহতদের লাশ সিএনজি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যান। এ ঘটনায় পলাশবাড়ী থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।
এর আগে সোমবার (২০আগস্ট) সকালে একই এলাকায় আফরিন-আরাফাত ও বৈশাখী পরিবহন নামে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই বাসের চালকসহ ৮ যাত্রী আহত হন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed