Main Menu

ঈদ জামাতে ‘জায়নামাজ’ ছাড়া আর কিছু নয়

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঈদুল আজহায় সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহের জামাতে আসার সময় জায়নামাজ ছাড়া আর কিছু না আনতে মুসল্লিদের প্রতি অনুরোধ জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ। এর বাইরে মুসল্লিদের মুঠোফোনসহ অন্য কিছু সঙ্গে আনতে নিরুৎসাহিতও করেছেন তিনি।

ঈদগাহের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করে সোমবার সকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘ঈদগাহের ভেতরে ও বাইরে তিন স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। মাঠে প্রবেশের আগে মুসল্লিদের তল্লাশি করা হবে বলেও জানান তিনি।

এ সময় মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিলেটের প্রধান ঈদ জামাত ঐতিহাসিক শাহী ঈদগাহে বুধবার সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন। জামাতের পূর্বে ওয়াজ করবেন, মুফতি মাওলানা রশিদুর রহমান ফারুক শায়খে বরুনা।

Share





Related News

Comments are Closed