কোটা নেতা রাশেদ ও লুমাসহ ৮ জনের জামিন
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের নেতা ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ এবং যুগ্ম-আহ্বায়ক লুৎফুন্নাহার লুমাসহ আটজনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
জামিনপ্রাপ্ত বাকিরা হলেন- ফারুক হোসেন, এ পি এম সুহেল, সাখওয়াত হোসেন রাতুল, তরিকুল ইসলাম, মশিউর রহমান ও জসিম উদ্দিন। আন্দোলনকারীদের আইনজীবী জায়েদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী জামিন আবেদন মঞ্জুর করেন।
কোটা আন্দোলনের নেতা রাশেদ-লুনাসহ ৮ জনের জামিনের বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, বিকেলে শুনানি শেষে কোটা আন্দোলনের রাশেদ, লুমাসহ ৮ জনের জামিন দিয়েছেন আদালত।
তিনি আরো জানান, আন্দোলনকারী ফারিয়া মেহজাবিনের জামিন মেলেনি। তবে তাকে রিমান্ড শেষে চিকিৎসার জন্যে আদেশ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ঢাবি উপাচার্যের বাসভবন ভাঙচুরের অভিযোগে গত ১০ এপ্রিল শাহবাগ থানায় চারটি মামলা হয়।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed