সিলেটে ঈদ জামায়াতের সময়সূচি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামী বুধবার পালিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। সিলেটের বিভিন্ন মসজিদ, ঈদগাহ ও মাঠে অনুষ্ঠিত হবে ঈদ জামায়াত।
সিলেটে প্রতিবারের ন্যায় ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহে সকাল সাড়ে ৮ টায়। জামাতে ইমামতি করবেন বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন। জামাতের পূর্বে ওয়াজ করবেন, মুফতি মাওলানা রশিদুর রহমান ফারুক শায়খে বরুনা।
দরগাহে হযরত শাহজালাল (রহ:) ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়।
সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন এর উদ্যোগে সকাল পৌনে ৮ টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুস সালাম-আল মাদানী। জামাতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।
কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল ৭টা, ৮টা ও ৯টায় ঈদুল আযহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
নগরীর মাছিমপুরস্থ শেখ মৌলভী ওয়াকফ স্টেট জামে মসজিদ ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়।
পশ্চিম পীর মহল্লান গৌসুল উলূম জামেয়া ইসলামিয়ায় সকাল পৌনে ৮ টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে।
দক্ষিন সুরমার সিলাম শাহী ঈদগাহে ঈদুল আযহার ১ম জামাত সকাল ৭ টায় এবং ২য় জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে।
এসকল ঈদ জামাতকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed