সিলেটে রোটারি ক্লাবের ঠান্ডা পানিয় বিতরণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রচন্ড তাপদাহে সিলেট নগরীর জীবন যখন দূর্বিসহ হয়ে উটেছে রাস্তায় চলাচলরত লোকজন যখন গরমে অস্থির তখনই ব্যতিক্রমি উদ্যোগ নিয়ে রাস্তায় নামে রোটারি ক্লাব নেতৃবৃন্দ।
রোববার নগরীর সুবিদবাজার পয়েন্ট সংলগ্ন রোটারি ক্লাব অব সিলেট হিল টাউন, রোটারি ক্লাব অব সিলেট নর্থ, রোটারি ক্লাব অব সিলেট অরেঞ্জ সিটি, রোটারি ক্লাব অব সিলেট প্রিমিয়ার এর যৌথ উদ্যোগে ঠান্ডা মিনারেল পানীয় বিতরণ করা হয়। এসময় রিক্সাচালক, গাড়ি চালক সহ প্রায় ১ হাজার পথচারীর মাঝে এই পানীয় বিতরণ করা হয়। এই মহতি উদ্যোগকে নগরবাসী স্বাগত জানিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রোটারিয়ান ফরিদ উদ্দিন আহমদ, রোটারিয়ান মামুন আহমদ, রোটারিয়ান সামছুজ্জামান দোলন, রোটারিয়ান সাহান আহমেদ, রোটারিয়ান অমর খৈয়াম, রোটারিয়ান দিদার হোসেন, রোটারিয়ান ফয়ছল করীম মুন্না, এসিসট্যান্ট গভর্নর এবং কনফারেন্স চেয়ারম্যান রোটারিয়ান একেএম সামছুল হক দীপু প্রমুখ।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed