শ্রীমঙ্গলে কোরবানির হাট জমে ওঠার অপেক্ষা
শ্রীমঙ্গল প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বিভিন্ন স্থান থেকে কোরবানির পশু আসছে শ্রীমঙ্গল শহরের সাগরদিঘী পাড়ের গুরু বাজারসহ বিভিন্ন পশুর হাটে। তবে এখনও পুরোপুরি জমে ওঠেনি কোরবানির বাজার। ধীরগতিতে চলছে গরু, ছাগল, ভেড়ার বিক্রি। পশুর হাটে ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যাই বেশি দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা পশুর হাট পুরোপুরি জমে ওঠার অপেক্ষা করছেন।
জানা গেছে, এবার উপজেলার শতাধিক খামার এবং পারিবারিকভাবে ও ব্যক্তিপর্যায়ে পালন করা লক্ষাধিক পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। শ্রীমঙ্গলের পশুর হাটগুলোতে এসব পশু বিক্রির জন্য নিয়ে আসা হচ্ছে। এছাড়া শ্রীমঙ্গলের বাইরে থেকেও ব্যবসায়ীরা গরু নিয়ে আসছেন।
ব্যবসায়ীরা বলছেন, হাটে কোরবানির পশু পর্যাপ্ত পরিমাণে থাকলেও ক্রেতাদের সংখ্যা এখনও কম। অনেক ক্রেতাই হাটে এসে ঘুরেফিরে গরু বা ছাগল দেখছেন, দরদাম করছেন। তবে কোরবানির জন্য পশু কেনার ধুম এখনও শুরু হয়নি।
পশুর হাটের ব্যবসায়ীরা আশা করছেন, সোমবার থেকে বাজারে বিক্রিতে গতি আসবে ও পরদিন মঙ্গলবার পুরোপুরি হাট জমে ওঠবে।
এদিকে, এবার শ্রীমঙ্গলের কোরবানির জন্য পর্যাপ্ত পরিমাণে পশু রয়েছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদফতর। আর ব্যবসায়ীরা বলছেন, দেশীয় গরু দিয়েই শ্রীমঙ্গলে কোরবানির চাহিদা পূরণ করা সম্ভব। যদি হাটে ভারতীয় গরু আসে, তবে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হবেন।
প্রাণিসম্পদ অধিদফতরসুত্রে জানা যায় এ বছর শ্রীমঙ্গলের সকল গরু খামারে প্রয়োজনীয় পশু রয়েছে। ব্যক্তি উদ্যোগেও অনেকেই পশু পালন করেছেন। দেশের খামারিরা পশুপালন করে যদি লাভবান হন, তবে তারা আরও বেশি পশুপালনে উৎসাহিত হবেন।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed