ধরা পড়লো বিরল প্রজাতির জঙ্গী বিড়াল
ছাতক প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের সিরাজপুর কাজী বাড়িতে বিরল প্রজাতির প্রাণী জঙ্গী বিড়াল ধরা পড়েছে। শনিবার দিবাগত রাতে কাজি বাড়ী গ্রামের কাজী আতিকুর রহমান শিয়াল ধরার ফাদে খাচায় ঢুকে পড়ে জঙ্গী বিড়াল। বোরবার ফজরের নামাজ শেষে শিয়াল মারার ফাদে খাচায় দেখতে পান বিরল প্রজাতির জঙ্গী বিড়াল। এসময় বাঘ বাঘ বলে চিৎকার করলে বাড়ীর অন্য লোকজন গিয়ে শিয়ালের ফাদের খাচার দরজা বন্ধ করে দেয়। খবর পেয়ে গ্রামের মানুষ কাজী আতিকুর রহমানের বাড়ীতে ভিড় করতে থাকে।
কাজী আতিকুর রহমান বলেন, শনিবার দিবাগত রাতে জঙ্গী বিড়াল সুরমা নদীর ধারে দেখা যায়। ধারণা করা হচ্ছে কোন বন থেকে নদীর পার দিয়ে এসে জঙ্গী বিড়ালটি কাজি বাড়িতে এসে আশ্রয় নিয়েছিল।
স্থানীয় কাজী মাহবুর রহমান জানান, জঙ্গী বিড়ালটি মেছো বাঘের মতো দেখতে। প্রথমে জঙ্গী বিড়ালটিকে দেখে গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। শিশুরা জঙ্গী বিড়ালটি মেছো বাঘ ভেবে ইট পাটকেল মেরে আঘাত করে। খাচায় আটককৃত জঙ্গী বিড়ালটি বিরল প্রজাতির প্রাণী। এ প্রাণীটি বিলুপ্তির পথে। বন ও জঙ্গলে অল্প সংখ্যক জঙ্গী বিড়াল দেখা যায়। তবে জঙ্গী বিড়ালটি হিংসাত্মক নয়। রোববার বিকেল ৪টায় এ রিপোট লেখা পর্যন্ত কাজি বাড়ির খাচায় বন্ধি রয়েছে জঙ্গী বিড়ালটি।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed