সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মোঃ আলালুজ্জামান আলাল (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী। রোববার (১৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিন সুরমার এলাকার লালাবাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ আলালুজ্জামান আলাল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ধরাধরপুর গ্রামের মরহুম সারো মিয়ার ছেলে।
জানা যায়, আলালুজ্জামান আলাল দয়ামীরে তাঁর ফ্যাক্টরির শ্রমিকদের ঈদবোনাস দিতে মোটরসাইকেল যোগে সিলেট থেকে যাওয়ার পথে সিলেটগামী গরুবাহী ঘাতক ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোমবার বাদ জোহর ধরাধরপুর গ্রামে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, দুপুরে মোটরসাইকেলে করে সিলেট শহরের দিকে আসছিলেন আলাল। এ সময় পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed