ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, সৎ মা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: পটুয়াখালীর মহিপুর থানার সদর ইউনিয়নের সেরাজপুর গ্রামে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের পর হত্যার অভিযোগে সৎ মা সালমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ক’দিন আটক রাখলেও বৃস্পতিবার রাতে গ্রেফতার দেখিয়ে শুক্রবার সাত দিনের রিমান্ড চেয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
এ মামলায় পুলিশ কাওসার ঘরামী (২২) নামে এক যুবককে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করে। তাকেও আদালতে প্রেরণ করে সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। তবে আদালত কোনো নির্দেশনা দেননি বলে মহিপুর থানার এসআই হাফিজুর রহমান জানিয়েছেন।
গত ১৪ আগষ্ট মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একদল অজ্ঞাত দুর্বৃত্ত নিহত ছাত্রীর ঘরে প্রবেশ করে পালাক্রমে ধর্ষণ করলে অচেতন হয়ে পড়ে ওই ছাত্রী। গোপনাঙ্গ থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। শঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। বর্বর ও নৃশংস হত্যাকাণ্ডের এ ঘটনার পর এলাকার লোকজন আতঙ্ক আর উৎকণ্ঠায় রয়েছেন।
এ ঘটনার পর থেকে নিহত ছাত্রীর সৎ মা সালমা বেগমকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখে। বুধবার নিহত ছাত্রীর বাবা ইসমাইল ঘরামী অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে ধর্ষণ ও হত্যার অভিযোগে একটি মামলা করেছেন। নিহত শিশুটি মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সৎ মাকে গ্রেফতারের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া চলছে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed