Main Menu

চাঁদে যাওয়া চীনা যানটির উপযুক্ত নাম আহবান

বৈশাখী নিউজ ডেস্ক: চাঁদে অনুসন্ধানের জন্য প্রস্তুত মুন রোভার চ্যাঙ্গি-৪ এর জন্য একটি উপযুক্ত নাম আহ্বান করে প্রচারণা শুরু করেছে চীন। চাঁদের বুকে নামতে প্রস্তুত এ মহাকাশযানের জন্য আকর্ষণীয় একটি নাম খুঁজছে তারা।

চলতি ডিসেম্বরে মুন রোভারটি মহাকাশে উড়াল দেবে বলে জানা গেছে। ইতোমধ্যে চ্যাঙ্গি-৪ এর বহির্নকশা উম্মুক্ত করা হয়েছে। এ প্রথম কোন মুন রোভারের নকশা উম্মুক্ত করল বেইজিং।

মানুষ অভিযাত্রীসহ মুন রোভারটি এ প্রথমবারের মত চাঁদে সফল ল্যান্ডিং করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

গত ৬০ বছরে মানুষ অভিযাত্রীসহ ১০০টি অভিযান চালানো হয় চাঁদে। এসব অভিযানে ৬৫ জন্য অভিযাত্রী চাঁদে নামেন।

কোন অভিযাত্রীই এখন পর্যন্ত চাঁদের অধিকাংশ ভূখন্ড পরিদর্শন করতে পারেননি। শুধু মনুষ্যবাহী অ্যাপোলো চন্দ্রযান থেকে পরিচালিত কোনো অভিযাত্রী ছাড়া লুনার অরবিটার দ্বারা চাঁদের ভূখণ্ডের ছবি তোলা সম্ভব হয়েছে, জানান বেইজিংয়ের চন্দ্রাভিযানের ডিপুটি কমান্ডার ইন চীফ লিউ জিজং।

এর আগে চ্যাঙ্গি-৩ এর সফল অভিযানে প্রাপ্ত তথ্য, নিদর্শনের ওপর ভিত্তি করে আরও আকর্ষণীয় কিছু সন্ধানের উদ্দেশ্য নিয়ে চ্যাঙ্গি-৪ নির্মাণ করেছেন বিজ্ঞানীরা। এটির মাধ্যমে পরিচালিত অভিযানে চাঁদ সম্পর্কে আরও গভীর তথ্য-উপাত্ত অর্জন করা সম্ভব হবে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed