সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে হজ পালন করতে গিয়ে শুক্রবার মক্কায় আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ আগস্ট) সকালে মক্কায় বাংলাদেশ হজ কার্যালয়ের কাউন্সিলর মাকসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রয়াত আবুল কাসেমের (৬৫) বাড়ি কুমিল্লা জেলায়।
চলতি বছর সৌদি আরবে হজ করতে গিয়ে এখন পর্যন্ত মক্কায় ৩৮ জন, মদিনায় ছয়জন ও জেদ্দায় দুজনসহ মোট ৪৬ বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে আট জন নারী ও ৩৮ জন পুরুষ।
এ দিকে শুক্রবার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৩৭১টি ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ এক লাখ ২৭ হাজার ২৯৭ জন হজযাত্রী সৌদি আরবের মক্কায় পৌঁছেছেন।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed