দোয়ারাবাজার প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
সুনামগঞ্জ প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ আগস্ট) বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কমিটির আহবায়ক এম এ করিম লিলুর সভাপতিত্বে যুগ্ন আহবায়ক বজলুর রহমানের পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
কমিটিতে দৈনিক সিলেট বাণীর উপজেলা প্রতিনিধি এমএ করিম লিলুকে সভাপতি এবং দৈনিক সিলেটের মানচিত্র’র উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন দৈনিক সুনামগঞ্জের খবরের উপজেলা প্রতিনিধি মো.আশিক মিয়া।
কমিটিতে পদ পাওয়া অন্যান্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি বজলুর রহমান, সহ সভাপতি দৈনিক সুনামগঞ্জের সময়ের প্রতিনিধি মো.আলাউদ্দিন, যুগ্ন সম্পাদক দৈনিক সুনামকন্ঠের প্রতিনিধি মোহাম্মদ হাবিবুল্লাহ হেলালী, অর্থ ও গবেষনা বিষয়ক সম্পাদক দৈনিক হাওরাঞ্চলের কথার প্রতিনিধি এম এ মোতালিব ভূইয়া, সাহিত্য ও সাংসৃতিক সম্পাদক দৈনিক সিলেটের হালচালের প্রতিনিধি মো.সিরাজ মিয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দৈনিক আলোকিত সুনামগঞ্জ এর প্রতিনিধি হারুন অর-রশিদ, দপ্তর সম্পাদক হাওরাঞ্চলের কথার প্রতিনিধি সুমন রায়, ধর্ম বিষয়ক সম্পাদক সম্পাদক দৈনিক বজ্রশক্তির প্রতিনিধি হাফিজ মো.সেলিম আহমদ, কার্যকরি সদস্য এন ইসলাম সাহেদ ও কে এম আবদাল হোসেন অপু।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed