ভোলাগঞ্জে ২০টি বোমামেশিন ধ্বংস, আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারীতে অভিযান চালিয়ে ২০টি বোমা মেশিন ধ্বংস করেছে টাক্সফোর্স। শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১১টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানার নেতৃত্বে ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম ও লিলাইবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় অবৈধ ভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স এ অভিযানে ২০টি বোমা মেশিন ও একটি পে-লোডার ধ্বংস করা হয়। এসময় অভিযান টের পেয়ে বোমা মেশিন মালিকরা পালিয়ে গেলেও গুচ্ছগ্রাম এলাকায় বোমামেশিন পরিচালনাকারীদের অন্যতম হোতা ও বোমা মেশিন মালিক পাড়ুয়া মাঝপাড়া গ্রামের দুদু মিয়ার ছেলে ইমাম উদ্দিন (৩৪) কে আটক করা হয়। এ ব্যাপারে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ জানান, একটি সংঘবদ্ধ পাথরখেকো চক্র বোমা মেশিন দিয়ে লিলাইবাজার ও গুচ্ছগ্রাম ধ্বংস করে রাতের আধারে পাথর উত্তোলনে লিপ্ত রয়েছে। ভোর হলেই চক্রটি মেশিন সরিয়ে ফেলে। ফলে কৌশল পাল্টিয়ে ভোরে এ অভিযান পরিচালনা করি। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed