তিন দিনের রিমান্ডে ফারিয়া মাহজাবিন
বৈশাখী নিউজ ডেস্ক: ছাত্র আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক পোস্ট ও গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ফারিয়া মাহজাবিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শুক্রবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর হাকিম একেএম মঈন উদ্দিন সিদ্দিকী এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার উপ-পরিদর্শক মাজেদুল ইসলাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় ফারিয়া মাহজাবিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
তবে, আদালতে অভিযুক্ত ফারিয়ার পক্ষের কোনও আইনজীবী ছিল না।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেফতার ফারিয়া মাহজাবিন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে উদ্দেশ্যমূলকভাবে সংহতি প্রকাশ করেন। তিনি ফেসবুকে বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট ছবি, গুজব সংবাদ, বানোয়াট ভিডিও ভাইরাল, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার জন্য বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দিতেন।
ওই ঘটনায় হাজারীবাগ থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়।
বৃহস্পতিবার (১৬ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে অভিযান চালিয়ে রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকার হাজী আফসার উদ্দিন রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ফেসবুক আইডি প্রোফাইল ও অডিও ক্লিপের একটি প্রিন্ট কপি উদ্ধার করা হয়।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More



Comments are Closed