Main Menu

সিলেট নগরী থেকে বৃদ্ধা নিখোঁজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরী থেকে এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। গত রোববার (১২ আগষ্ট) সন্ধায় নগরীর রিকাবীবাজার স্টেডিয়াম মার্কেটে ডাক্তারের চেম্বারের সামন থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজ ভূবন মল্লিক (৯০) সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সিরামপুর গ্রামের মৃত ভানু মল্লিকের পুত্র।

ভূবন মল্লিক একজন মানষিক রুগি। তাকে নিয়ে ডাক্তার দেখানোর উদ্ধেশ্যে স্টেডিয়াম মার্কেটে ডাক্তারের চেম্বারে নিয়ে আসা হয়। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

এব্যাপারে সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। যার নং-৯২৯ তারিখ ১৩/৮/২০১৮ইং।

নিখোঁজ ভূবন মল্লিকের উচ্চতা অনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি, গায়ের রং-ফর্সা, দেহের গঠন- হালকা, পরনে-সাদা ফতুয়া ও সাদা লুঙ্গি ছিল। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।

কেউ তার সন্ধান পেলে সিলেট কোতোয়ালী মডেল থানা অথবা মোবাইল নং ০১৭৪০৯৫২৩৪০ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed