Main Menu

মক্কায় আরও ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের মক্কায় আরও চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) তাদের মৃত্যু হয়। মক্কার বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মারা যাওয়া হজযাত্রীরা হলেন- ঢাকার ধানমণ্ডির মো. জাভের (৬৫), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মো. আকতার হোসেন (৬৭), বগুড়ার মোসাম্মদ মনোয়ারা খাতুন (৫৪) ও ঠাকুরগাঁও সদরের সাথিফর রহমান (৫৬)।

চলতি বছর সৌদি আরবে হজ করতে গিয়ে এখন পর্যন্ত মক্কায় ৩৭, মদিনায় ছয় ও জেদ্দায় দুজনসহ মোট ৪৫ বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে আটজন নারী ও ৩৭ জন পুরুষ।

শুক্রবার (১৭ আগষ্ট) সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৩৬৫টি ফ্লাইটে এক লাখ ২৪ হাজার ৯২৪ জন হজযাত্রী সৌদি আরবের মক্কায় পৌঁছেছেন।

Share





Related News

Comments are Closed