সৌদি আরবে আরও ৫ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
প্রবাস ডেস্ক: সৌদি আরবে হজ পালন করতে এসে মক্কা নগরীতে আরও পাঁচ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মঙ্গলবার (১৪ আগস্ট) এই পাঁচ হজযাত্রী মারা গেছেন বলে নিশ্চিত করেছেন মক্কায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সেলর মাকসুদুর রহমান।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের রাধানগরের মো. আবুল কালাম (৬৯), কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ছোবহান সরকার বাড়ির মো. হারুন অর-রশিদ (৬১), নাটোরের মো. লাল চাঁদ মণ্ডল (৬০), শেরপুর জেলা সদরের এস এম আবদুল হক (৬৩) ও চট্টগ্রাম মহানগরীর ডেপুটি বাড়ির সুলতান আহমদ (৬৩)।
চলতি বছর সৌদি আরবে হজ করতে এসে এখন পর্যন্ত ৪০ বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে ছয়জন নারী ও ৩৪ জন পুরুষ।
এর আগে গত ১৪ জুলাই থেকে এ পর্যন্ত ১ লাখ ২১ হাজার ৮৬৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
গত ১১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আশকোনা হজ অফিসে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর ১৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়।
আগামী ২৭ আগস্ট থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হবে। হজের ফিরতি ফ্লাইট শেষ হবে চলতি বছরের ২৫ সেপ্টেম্বর।
Related News
কানাডীয় বাংলাদেশি হিসেবে নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে : পাশা খন্দকার
প্রবাস ডেস্ক: কানাডায় মূলধারার রাজনীতি, নীতি-নির্ধারণী পর্যায় এবং সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামোর সকল ক্ষেত্রে বাংলাদেশিদের বলিষ্ঠRead More
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More



Comments are Closed