Main Menu

ছাতকে তিন সন্তানের জননীর আত্মহত্যা

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ৩ সন্তানের জননী রানী বেগম (৪০)। তিনি উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের লক্ষমসোম গ্রামের ছাব্বির আলীর স্ত্রী।

মঙ্গলবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় পরিবারের লোকজনের অজান্তে নিজ ঘরে বাঁশের তীরের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।

জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নুর মোহাম্মদ দুপুরে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেন।

এসআই নুর মোহাম্মদ জানান, আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

Share





Related News

Comments are Closed